চকরিয়ায় ভূমি দস্যুদের হামলায় আহত ৩, টাকা, মোবাইল ফোন লুট
চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি-কক্সবাজারের চকরিয়া উপজেলা বরইতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বাংলা পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র ভূমিদস্যু মোহাম্মদ সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম ,শওকত ইসলাম ও শহিদুল ইসলামের নেতৃত্বে হামলা চালিয়ে তিন ব্যক্তিকে গুরুতর আহত করেছে।
আহতরা হলেন, শামসুল আলম(৬৩), শেকাব উদ্দিন (৩০) সলিম উল্লাহ (৭৪)।১০ জুন বিকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গত রবিবার (১ জুন) ভূমিদস্যুদের কবল থেকে জমি ও নিরাপত্তা চেয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, ইউনিয়নের ডেইঙ্গাকাটা ১ নং ওয়ার্ডের মৃত রহিম বকসুর পুত্র শামসুল আলম ( ৬৩)।
উক্ত অভিযোগের ভিত্তিতে হারাবাং পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলীকে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়। তারাই ধারাবাহিকতায় মঙ্গলবার ( ১০ জুন) বিকেল ৪ টায় বাদী ও বিবাদীকে পুলিশ ফাঁড়িতে শালিসি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করে। উক্ত তারিখে উভয় পক্ষ পুলিশ ফাঁড়িতে উপস্থিত হই। এক পর্যায়ে ভূমিদস্যু মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে তার ভাড়াটিয়া বাহিনী মিলে ফাঁড়ি এসআই মোহাম্মদ মোবারকের সামনে বাদীপক্ষের
শামসুল আলম(৬৩), শেকাব উদ্দিন (৩০) সলিম উল্লাহ (৭৪) কে মারধর করে গুরুতর আহত করেন।
স্থানীয় লোকজন আহতদের শোর চিৎকার শুনে এগিয়ে আসে ঘটনা স্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অভিযোগকারী শামসুল আলম বলেন, বরইতলী মৌজার বি.এস ১৬৬৫ নং খতিয়ানের বি.এস ১৩৩৭১,১৩৩৭৬,১৩৩৭৭ দাগের পৈতৃক সম্পত্তির ওয়ারিশে ৩৩.৫০ শতক জমির উপর ভূমিদস্যু মোহাম্মদ সাইফুল ইসলাম ও তার ভাড়াটিয়া বাহিনী নিয়ে গৃহ তৈরি ও টিউবওয়েল বসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঁধা দিলে নানা ভাবে হুমকি প্রদর্শন করিতে থাকলে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আজ তদন্তের দিন ছিল। তদন্তে উপস্থিত হলে ওরা ভাড়াটিয়া লোকজন দিয়ে মারধরের ঘটনা ঘটায়।
এসময় হামলাকারীরা সাথে থাকা নগদ ৩৭ হাজার টাকা ও এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নেন।
হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ মোবারক বিষয় টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ওসি ( ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনা হবে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































